বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা
(গতকালের চলবে) ১৫ আগস্ট ১৯৭১: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের অন্যতম যোগসূত্র পারুলিয়া সাপমারা খালের উপর নির্মিত পুরনো কাঠের পুলটি ধ্বংসের জন্য ৯ সেক্টরের সাব-সেক্টর কমান্ডার লে. মাহফুজ আলম বেগের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একটি সফল অভিযান চালায়। অভিযানে পুলটি ক্ষতিগ্রস্ত হয়।
অক্টোবর ১৯৭১: সাব-সেক্টর কমান্ডার মুজাহিদ ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শাঁকরা-কোমরপুর পাকবাহিনীর ঘাঁটি আক্রমণ করে। প্রচ- যুদ্ধে ৫-৬ জন খানসেনা নিহত হয়। কুলিয়া গ্রামের গোলজার হোসেন যুদ্ধে শহীদ হন। ঘটনাটি ভাতশালা যুদ্ধ নামে খ্যাত।
২১ নভেম্বর ১৯৭১: কুলিয়া ব্রিজ সংলগ্ন পাকবাহিনীর ঘাঁটিতে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূরুল হুদা, লে. মাহফুজ আলম বেগ ও মুজাহিদ ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। যুদ্ধে ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীন হন এবং বহু পাকসেনা নিহত হয় এবং ঘাঁটি ফেলে পালায় (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply