ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭৯৩ জন, পাশের হার ৯৮.৯৬%

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 00:10

ফাহাদ হোসেন: ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সাতক্ষীরা জেলার তিন হাজার ৭৯৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবছর জেলায় পাশের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ।
এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭শত ২৫ জন ও পাশের হার ৯৮.৫০ শতাংশ। এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৮জন এবং পাশের হার ৯৯ দশমিক৪৩ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৮ সালে সাতক্ষীরা জেলা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ হাজার ৮শ ৭০ জন অংশগ্রহণকারীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার হাজার ৭শ ২৫ জন, এ গ্রেড পেয়েছে ৯ হাজার ২শ ২২জন, এ- পেয়েছে ৫ হাজার ৪শ ৩৬জন, বি গ্রেড পেয়েছে ৪ হাজার ৯শ ৩৪জন, সি গ্রেড পেয়েছে ৫ হাজার ৪শ ৭৪ জন, ডি গ্রেড পেয়েছে ১ হাজার ৫শ ২৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৫শ ৫০জন।
সূত্র মতে, ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশগ্রহণকারীর মধ্যে ৪ হাজার ১শ ৬৪জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন, এ গ্রেড পেয়েছে ৯শ ২৪জন, এ- পেয়েছে ৭শ ৫৮জন, বি গ্রেড পেয়েছে ৮শ ৩৩জন, সি গ্রেড পেয়েছে ১ হাজার ১শ ৬০জন, ডি গ্রেট পেয়েছে ৪শ ১ জন এবং অকৃতকার্য হয়েছে ২০জন ।
রোববার (২৪ ডিসেম্বর) প্রকাশিত ফলাফল অনুযায়ী আরও জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিকে ৬ হাজার ৭শ ১১জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৫৪জন, এ গ্রেড পেয়েছে ২ হাজার ১শ ১৩জন, এ- পেয়েছে ১হাজার ১শ ৭৩ জন, বি পেয়েছে ১ হাজার ৩৭জন, সি পেয়েছে ১ হাজার ১৮জন, ডি পেয়েছে ২শ ১৫জন এবং অকৃতকার্য হয়েছে ১শ ১জন । পাশের হার ৯৮ দশমিক ৫ শতাংশ।
এছাড়া ইবতেদায়ীতে সাতক্ষীরা সদর উপজেলার ১হাজার ১শ ২৮জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে ১শ ৩৭জন, এ- পেয়েছে ১শ ৬৯জন, বি পেয়েছে ২শ ৩৭ জন, সি পেয়েছে ৪শ ২৫ জন, ডি পেয়েছে ১শ ৫৩জন এবং অকৃতকার্য হয়েছে ৩জন। পাশের হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ।
আশাশুনি উপজেলায় প্রাথমিকে ৪ হাজার ১শ ৮০জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪শ ১৯জন, এ গ্রেড পেয়েছে ১হাজার ৩শ ২জন, এ- পেয়েছে ৮শ ৪৬ জন, বি পেয়েছে ৬শ ৭৫জন, সি পেয়েছে ৭শ ৩১জন, ডি পেয়েছে ১শ ৮০জন এবং অকৃতকার্য হয়েছে ২৭জন। পাশের হার ৯৯ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া আশাশুনি উপজেলায় ইবতেদায়ীতে ৭শ ৭২জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০জন, এ গ্রেড পেয়েছে ৩শ ২১জন, এ- পেয়েছে ১শ ৪৪জন, বি পেয়েছে ১শ ১৯ জন, সি পেয়েছে ১শ ৪৩ জন এবং ডি পেয়েছে ২৫জন। পাশের হার শতভাগ।
কলারোয়া উপজেলায় প্রাথমিকে ৩হাজার ৬শ ৬৭জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩শ ২জন, এ গ্রেড পেয়েছে ৯শ ৪৮জন, এ- পেয়েছে ৫শ ৫৫জন, বি পেয়েছে ৫শ ৯৩জন, সি পেয়েছে ৯শ জন, ডি পেয়েছে ৩শ ৩জন এবং অকৃতকার্য হয়েছে ৬৬জন। পাশের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ।
এছাড়া কলারোয় উপজেলায় ইবতেদায়ীতে ৪শ ১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৭ দশমিক ২৯ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন, এ গ্রেড পেয়েছে ৫৯জন, এ- পেয়েছে ৬৪জন, বি পেয়েছে ৭৪ জন, সি পেয়েছে ১শ ১৭জন, ডি পেয়েছে ৮৮জন এবং অকৃতকার্য হয়েছে ১২জন।
কালিগঞ্জ উপজেলায় প্রাথমিকে ৪ হাজার ১শ ৯৬জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬শ ৪১জন, এ গ্রেড পেয়েছে ১হাজার ২শ ৭৬জন, এ- পেয়েছে ৭শ ২০জন, বি পেয়েছে ৬শ ৮৮জন, সি পেয়েছে ৬শ ৮৩জন, ডি পেয়েছে ১শ ৭৪জন এবং অকৃতকার্য হয়েছে ১৪জন। পাশের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়া কালিগঞ্জ উপজেলায় ইবতেদায়ীতে ৫শ ৩৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯ দশমিক ৪৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন, এ গ্রেড পেয়েছে ১শ ১১জন, এ- পেয়েছে ৮৩জন, বি পেয়েছে ১শ ১০ জন, সি পেয়েছে ১শ ৪৯জন, ডি পেয়েছে ৬২জন এবং অকৃতকার্য হয়েছে ৩জন।
তালা উপজেলায় প্রাথমিকে ৪হাজার ৫শ ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩শ ৭৩জন, এ গ্রেড পেয়েছে ১হাজার ২শ ৩১জন, এ- পেয়েছে ৮শ ৩৪জন, বি পেয়েছে ৭শ ৯৪জন, সি পেয়েছে ৯শ ৫০জন, ডি পেয়েছে ৩শ ৭জন এবং অকৃতকার্য হয়েছে ৫৬জন। পাশের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ।
এছাড়া তালা উপজেলায় ইবতেদায়ীতে ৪শ ২৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩জন, এ গ্রেড পেয়েছে ৮৩জন, এ- পেয়েছে ৮৯জন, বি পেয়েছে ১শ ২জন, সি পেয়েছে ১শ ২০জন, ডি পেয়েছে ২৭জন এবং অকৃতকার্য হয়েছে ১জন।
দেবহাটা উপজেলায় প্রাথমিকে ১হাজার ৭শ ৬৮জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩শ ১৩জন, এ গ্রেড পেয়েছে ৪শ ৫১জন, এ- পেয়েছে ৩শ ৫৫জন, বি পেয়েছে ২শ ৫২জন, সি পেয়েছে ১শ ৫৯জন, ডি পেয়েছে ৩৭জন এবং অকৃতকার্য হয়েছে ১জন। পাশের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
এছাড়া দেবহাটা উপজেলায় ইবতেদায়ীতে ২শ ৪৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮জন, এ গ্রেড পেয়েছে ৬১জন, এ- পেয়েছে ৬৮জন, বি পেয়েছে ৪৫জন, সি পেয়েছে ৫৮জন এবং ডি পেয়েছে ৩জন।
শ্যামনগর উপজেলায় প্রাথমিকে ৫হাজার ৮শ ৩জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬শ ২৩জন, এ গ্রেড পেয়েছে ১হাজার ৭শ ১জন, এ- পেয়েছে ৯শ ৫৩জন, বি পেয়েছে ৮শ ৯৫জন, সি পেয়েছে ১হাজার ৩৬জন, ডি পেয়েছে ৩শ ১৩জন এবং অকৃতকার্য হয়েছে ২শ ৮৫জন। পাশের হার ৯৫ শতাংশ।
এছাড়া শ্যামনগর উপজেলায় ইবতেদায়ীতে ৬শ ৪০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯জন, এ গ্রেড পেয়েছে ১শ ৫২জন, এ- পেয়েছে ১শ ৪১জন, বি পেয়েছে ১শ ৪৬জন, সি পেয়েছে ১শ ৪৮জন, ডি পেয়েছে ৪৩জন এবং অকৃতকার্য হয়েছে ১জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *