কৃষ্ণনগরে হাতপাখার পথসভা
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আ. করিম শাহীন পথসভা ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় কৃষ্ণনগর বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। শাহীনুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন হাফেজ মোখলেছুর রহমান, ইসলামী মটর শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোবাশ্বের রহমান।
পথসভার পূর্বে আ. করিম সমর্থকদের নিয়ে কৃষ্ণনগর বাজারে হাতপাখা পোস্টার সম্বলিত লিফলেট নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে আগামী ৩০ ডিসেম্বর ইসলামী আন্দোলনের পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

Leave a Reply