ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাড়ে ৫শ’ ব্যক্তির আ’লীগে যোগদান

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:09

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের হাতে ফুল দিয়ে ও শপথ বাক্য পাঠ করে বিএনপি থেকে ৫৫১ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ রফিকুল বারী রফু, যুগ্ম সম্পাদক কলেজ শিক্ষক শেখ মোজাফফর হোসেন, জাসদ নেতা আতাউর রহমান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন মেম্বরসহ বিরোধী দলের ৫৫১ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য এডভোকেট শাহানাজ পারভীন মিলি, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি কাজী কাউফিল অরা সজল, যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটু, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, আল্লার দান মৎস্য সেটের সাধারণ সম্পাদক সরদার আফছার উদ্দীন, আওয়ামী লীগ নেতা গোপীরঞ্জন অধিকারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *