কলারোয়ায় কর্মী সমাবেশে নৌকায় ভোট চাইলেন মুস্তফা লুৎফুল্লাহ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সোনাবাড়িয়ায় নৌকা প্রতীকের জয়ের জন্য আয়োজিত কর্মীসভায় ভোট চাইলেন প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। তরুণ ও যুবকদের আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, যে নৌকায় মার্কায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন, সেই নৌকা হল স্বাধীনতার প্রতীক। যে নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, যে নৌকায় ভোট দিয়ে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিএম নজরুল ইসরাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রতœা, আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৈৗধুরী মজনু, সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ, রবিউল আলম মল্লিক, যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, আ.লীগ নেতা বাবলু।
অনুষ্ঠান পরিচালনা করেন সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আ.লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম।

Leave a Reply