ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্কুল-মাদ্রাসায় পৌঁছেছে ৬ লাখ ২৯ হাজার ৯১৪টি নতুন বই

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:29

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে পহেলা জানুয়ারী বই উৎসবকে সফল করতে মাধ্যমিক স্কুল ও মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা মোতাবেক ৬ লাখ ২৯ হাজার ৯১৪ খানা বই স্কুলে স্কুলে পৌছে গেছে। এ বারও নতুন দিনে শিক্ষার্র্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত সরকার।
মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার ৪৭ টি মাধ্যমিক স্কুল, ২৮ টি দাখিল মাদরাসা ও ১৭ টি সতন্ত্র এবতেদায়ী মাদারাসার মোট ৪ লাখ ৭৩ হাজার ৫০ খানা বইয়ের চাহিদা মন্ত্রনালয়ে পাঠানো হয়। সে মোতাবেক মাধ্যমিক স্কুল পর্যায়ে (ষষ্ঠ শ্রেণি থেকে ৯বম শ্রেণি) ২০ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য ৩ লাখ ১৩ হাজার ৯৫০ খানা পাঠ্য বই, দাখিল মাদরাসা পর্যায়ে (ষষ্ঠ শ্রেণি থেকে ৯বম শ্রেণি) ৭ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য ১ লক্ষ ৫ হাজার ১০০ খানা ও সতন্ত্র এবতেদায়ী মাদরাসার (১ম থেকে ৫ম শ্রেণি) ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য ৫৪ হাজার বই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রত্যেকটি স্কুলে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস (প্রাথমিক) সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায়ও স্কুল গুলির চাহিদা মোতাবেক ১ লাখ ২৯ হাজার ৮৬৪ খানা পাঠ্যবই পাওয়া গেছে এবং সেগুলি বিধি মোতাবেক হস্তান্তর করেছে।
উপজেলায় ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ টি প্রিক্যাডেট স্কুলে ৩০ হাজারেরও অধিক শিক্ষার্থীর জন্য ২ লাখ ৭১ হাজার ৪৫ সেট বই এসেছে।
১ম শ্রেণির জন্য ৫ হাজার ৭৭৬ সেট বই, ২য় শ্রেণির জন্য ৫ হাজার ২২৬ সেট বই, ৩য় শ্রেণির জন্য ৫ হাজার ২৯৪ সেট বই, ৪র্থ শ্রেণির জন্য ৫ হাজার ৫৮৮ সেট ও ৫ম শ্রেণির জন্য ৫ হাজার ২৬১ খানা বইয়ের সেট মিলে মোট ১ লাখ ২৯ হাজার ৮৬৪ খানা সরকারি বই পাওয়া গেছে।
সহকারি শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী জানান, প্রাপ্ত বইগুলো প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েগেছে। ২০১৯ সালের নতুন বছরের ১ম দিনেই প্রতিবারের ন্যায় বই উৎসব হবে বলে আমরা অফিসিয়ালি সব কার্যক্রম শেষ করেছি। আশা করছি আমরা ১ জানুয়ারি ২০১৯ তারিখেই শিশুদের হাতে বই তুলে দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *