ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে নাশকতা মামলায় গ্রেফতার ১১

admin ঢাকা
আপডেট: 24 December 2018, 20:07

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নাশকতা মামলায় সাবেক পৌর কাউন্সিলরসহ বিএনপি জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত আনছার মল্লিকের ছেলে মাহাবুবুর রহমান মল্লিক (৫০), মধ্যকুল গ্রামের মৃত আবদুল ওয়াদুদ খানের ছেলে আয়ুব আলী খান (৫৫), পরচক্রা গ্রামের ইব্রাহীম বিশ্বাসের ছেলে দবির উদ্দিন (৪৮), মধ্যকুল গ্রামের মৃত সাজ্জাত খানের ছেলে হাফিজুর রহমান (৪৫), মাদারডাঙ্গা গ্রামের নওশের গাজীর ছেলে ইকবাল হোসেন (৪৫), একই গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আরিজুল গাজী (৫২), গৃধরনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে মতিয়ার রহমান (৪৫), আড়–য়া গ্রামের গোলাম রব্বানির ছেলে আসাদুজ্জামান (৩৬), ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাসেম আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৮), পাত্রপাড়া গ্রামের মৃত এরশাদ শেখের ছেলে আবদুস সত্তার (৫০), মঙ্গলকোট গ্রামের নুরালী শেখের ছেলে আক্তারুজ্জামানকে (৪০)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। আটককৃতদের সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *