কালিগঞ্জে কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল জেএসসি ও পিইসি পরীক্ষায় শীর্ষে
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতার কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল চলতি বছরের জেএসসি ও পিইসি পরীক্ষায় উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ+ পেয়েছে ৩২ জন। এছাড়া এ গ্রেড ৫৫ জন ও এ- পেয়েছে ৪ জন। পিইসি পরীক্ষায় ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ+ ৬৩ জন, এ গ্রেড পেয়েছে ২৮ জন।
এদিকে নলতার কেবি মোবারক আলি প্রি-ক্যাডেট স্কুল ২০১৮ সালের জেএসসি ও পিইসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জেএসসি পরীক্ষায় এবছর সর্বপ্রথম ১৬ জন অংশ্রগহণ করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ+ ১ জন, এ গ্রেড ৮ জন, এ- ৪ জন, বি ১ জন ও সি ২ জন। পিইসি পরীক্ষায় ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ+ ২২ জন, এ গ্রেড ১৩ জন ও এ- পেয়েছে ১ জন।
নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় এ+ ১০ জন ও পিইসি পরীক্ষায় এ+ পেয়েছে ৩৭ জন।
নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় এ+ পেয়েছে ১০ জন। এছাড়াও কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় শতভাগ পাশের মধ্যে একজন শিক্ষার্থী এ+ পেয়েছে বলে জানা গেছে।

Leave a Reply