শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকবেলায় সমন্বয় সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রকাশ বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় জলবায়ু পরিষদ, সিএস আর এল ও প্রগতির বাস্তবায়ন এবং জলবায়ু পরিষদের আয়োজনে শ্যামনগরে স্থানীয় ক্ষমতায়ন, এনজিও, স্বেচ্ছাসেবী, সামাজিক ও কৃষক সংগঠন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রগতির সভাকক্ষে জলবায়ু পরিষদের শ্যামনগর সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সদস্য শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা হারুণ-অর-রশিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, এনজিও নকশি কাঁথার চন্দ্রিকা ব্যানাজ্যি, বারসিকের লিয়াজোঁ কর্মকর্তা গাজী আল ইমরান, সাসের সুলতা সাহা, নবলোকের আবু কাছেদ, নবযাত্রার আলাউদ্দীন, রিবের চৈতন্য দাস, উত্তরনের আখতারুজ্জামান, রূপান্তরের লাভলু, জলবায়ু পরিষদের সদস্য অধ্যাপক দেবপ্রসাদ, আলতাফ হোসেন, সুপর্ণা, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Reply