ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ইমাম ও মোয়াজ্জিনদের সাথে শেখ আফিলের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 22:47

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার সকল ইমাম ও মোয়াজ্জিনদের সাথে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি (জমিয়াতুল মুদাররেসিন) মাওলানা আব্দুল ওয়াহবের সভাপতিত্বে রোববার সকাল ১০টার সময় শার্শা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দীন ইমাম ও মোয়াজ্জিনদের উদেশ্য বলেন, ইমাম হলো জাতির বিবেকের শিক্ষক। আপনারা যদি আমাদের আত্মার বিশুদ্ধ করতে পারেন তবেই আমরা সঠিক পথে চলতে পারবো।
সমাজে ইসলামের আদর্শ প্রতিফলিত করতে, ইমাম ও মোয়াজ্জিনদের গুরুত্ব অপরিসীম। আপনারা জানেন, আমি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে ভালো পথে চলার জন্য অনেক মা সমাবেশ করেছি। শুধুমাত্র মায়েরা যেন ভালো করে সন্তানদের সঠিক ও ইসলামের পথে নিয়ে আসতে পারে।
শুধুমাত্র ইংরেজি বাংলা জানলেই শিক্ষিত হওয়া যায় না মানুষের কল্ব যদি সুপথে না চালানো যায়, কল্ব যদি ইসলামের পথে না চলে তবে আখেরাতে এর জবাব আমাদের দেয়া লাগবে, ইমাম মোয়াজ্জিন হলো সমাজের আয়না।
তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে শার্শা উপজেলার সকল ইমাম মোয়াজ্জিনদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদ আব্দুল সামাদ কাশেমী, বেনাপোল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস মাওলানা, বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু, যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, উপজেলার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শার ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *