ঢাকাSunday , 23 December 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

রগকাটার রাজনীতি করে জনগণের সমর্থন লাভ করা যায় না: চন্দ

admin
December 23, 2018 10:58 pm
Link Copied!

আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): নৌকা হল স্বাধীনতা ও বিজয়ের প্রতীক, আর ডিসেম্বর মাস হল আমাদের বিজয়ের মাস। এ মাসেই আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আর এই ডিসেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ‘৭১ সালের মত আরেক বার আমাদের শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচনী যুদ্ধে জয়ী হতে হবে।
রোববার দুপুরে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খামারবাটি মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন সাবেক জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, দশরথ মন্ডল, প্রশান্ত বিশ্বাস, নিমাই চন্দ্র গাইন, সুকৃতি মন্ডল, সমর গাইন প্রমুখ।
এর আগে তিনি গুটুদিয়া পশ্চিমপাড়া মন্দির, জিলেরডাঙ্গা, কুলটি, পশ্চিম বিল-পাবলা, পূর্ব বিল-পাবলা, লতা স্কুল স্কুল, ঘাইগ্রাম এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বিকেলে তিনি একই ইউনিয়নের আরাফাত নগর ও কোমলপুর গ্রামের মানষের সাথে নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু সাঈদ সরদার, খান আতিয়ার রহমান, এম এম সুলতান আহমেদ, কাজী নুরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও তরুণ আওয়ামী লীগ নেতা নেতা কাজী আবদুল্লাহ, শিশির কুমার ফৌজদার, কাজী আলমগীর হোসেন, কাজী আব্দুল মজিদ, মফিজুল ইসলাম সানা, নুরুল ইসলাম হালদার, সঞ্জয় কুমার দেবনাথ, মঞ্জুরুল ইসলাম, শিলা রানী মন্ডল, দিলিপ কুমার মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, জয় মন্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।