ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 21:28

ভোমরা প্রতিনিধি: সদর উপজেলার ভোমরায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ভোমরার লক্ষ্মীদাড়ি গ্রামের জালাল মেম্বারের বাড়ির উত্তর পাশের ফাকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার যুগিপুকুরিয়া গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, ভোমরা এলাকার মৃত মাহাবুবারের ছেলে মামুন সরদার ও নেবাখালির ইছাপুর এলাকার আকবার আলী সরদারের ছেলে মো. হাবিবুল্লাহ।
ডিবি পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *