ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 21:37

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ডিসেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বড় কাশিপুর গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল হাই (৩৮), খলিষখালী হাজরা পাড়া গ্রামের শহর আলী ওরফে নুন্টি মোড়লের ছেলে সাইদুর রহমান ওরফে বাবু মোড়ল (২৭), গণেশপুর গ্রামের এলাহি বক্স সরদারের ছেলে নজরুল ইসলাম (৪৫), আসাননগর গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে ইমাদুল সরদার (৪০), জুজখোলা গ্রামের হাজী মোজাম শেখের ছেলে শেখ আবুল হোসেন (৫০), বড়বিলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবীর হোসেন ও সানতলা এনায়েতপুর গ্রামের মৃত শাহাজাহান আলী ফকিরের ছেলে আলম ফকির।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, শনিবার রাতে সিআর ৪৫৫/১৬ ও জিআর ৪৬/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বড়বিলা গ্রামের আবীর হোসেন ও সানতলা এনায়েতপুর গ্রামের আলম ফকিরকে এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে বড় কাশিপুর গ্রামের জামায়াত কর্মী আব্দুল হাই (৩৮), খলিষখালী হাজরা পাড়া গ্রামের যুবদল কর্মী সাইদুর রহমান ওরফে বাবু মোড়ল (২৭), গণেশ ুর গ্রামের বিএনপি কর্মী নজরুল ইসলাম (৪৫), আসাননগর গ্রামের বিএনপি কর্মী ইমাদুল সরদার (৪০) ও জুজখোলা গ্রামের বিএনপি কর্মী শেখ আবুল হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *