দেবহাটার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান
দেবহাটা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেবহাটার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে।
রোববার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তিনি নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য সকলকে সতর্ক করা হয়। সকল ভোট কেন্দ্রেগুলোর সামগ্রিক পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার হাফিজ-আল-আসাদ।

Leave a Reply