দেবহাটার নাংলায় আ’লীগের পথসভা ও সমাবেশ
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া নাংলায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আ’লীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) নওয়াপাড়ার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য মজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল শাহাদাৎ নফর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য মুজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারণ সম্পাদক ইসমাইল গাজী, আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশনের সভাপতি আজিজুল হাকিম, মোকছেদ মোড়ল, রফিক শেখ, মান্নান মেম্বর প্রমুখ। সভায় আ.ফ.ম রুহুল হককে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো উন্নয়নের অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply