ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ১৪ দলের প্রতিবাদ সমাবেশ

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 22:22

সৌমেন মজুমদার, তালা: তালার ইসলামকাটির পরানপুর গ্রামে নৌকা মার্কার প্রচারণা কালে জামায়াত-বিএনপির হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) সকালে ১৪ দলের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, বীর মুক্তিযোদ্ধা আ. সোবাহান মোড়ল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কিসমত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *