ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটিতে বাড়ি ও দোকানে হামলার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 21:43

ডেস্ক রিপোর্ট: তালার ইসলামকাটির পরানপুর গ্রামে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠছে। এ সময় তাদের হামলায় বাধা দিতে গিয়ে চারজন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, গত শনিবার স্থানীয় খায়রুল ও তার সহযোগীরা বিএনপির দুই কর্মীকে মারপিট করেন। এরপরই গ্রামবাসী যুবলীগের বাবু নামে এক কর্মীকে আটকে রেখে মারপিট করে। এই ঘটনার জেরে রোববার (২৩ ডিসেম্বর) একই এলাকার যুবলীগ নেতা খায়রুল ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে ওসমান গণি বিশ্বাস, ইউনুস বিশ্বাস, মোকলেছুর বিশ্বাস, মাসুম বিশ্বাস, আল আমিন ও আনিসুর রহমান বিশ্বাসের বাড়িতে এবং হামিদুল, জাকির, জামানুল ও মারুফ বিল্লাহর দোকানে ভাঙচুর করেন। তাদের হামলায় বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় তালা-কলারোয়া আসনের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ক্ষমতাসীনদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।
এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটির ফলে তুচ্ছ একটি ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *