আশাশুনিতে নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু
নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। রোববার দিনভর তিনি আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা, আশাশুনি সদরসহ বিভিন্ন এলাকার মানুষের কাছে উন্নয়নের জন্য নৌকায় চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জুলফিকার লেলিন, অর্থ সম্পাদক ডা. জগলুল হায়দার, বি.এম.এ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. বাহালুল আলম, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ওসমান গণি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ পারভেজ, ছাত্রলীগ নেতা তাহমিত সুজা, রুহুল কুদ্দুস প্রমুখ। গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু বলেন, উন্নয়নের স্বার্থে, অগ্রগতির স্বার্থে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিয়ে মানুষ ঠকেনি। বরং নৌকায় ভোট দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলও বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। অসহায়, বেকারদের কর্মসংস্থার হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply