ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 21:16

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের পক্ষে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় পার্টির জেলা নির্বাচন অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি শেখ মাতলুব হোসেন লিয়ন বলেন, মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য কর্মীদের সজাগ থেকে হাতে হাত রেখে কাজ করতে হবে। কেউ যাতে বল প্রয়োগ করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। লিয়ন আরও বলেন, লাঙলের প্রার্থী আমি না লাঙলের প্রার্থী জনগণ। সব ইউনিয়নে সকলকে লাঙলের জন্য স্ব স্ব এলাকায় দুর্গ গড়ে তুলতে হবে। আমরা মারামারি হানাহানি রক্তপাতে বিশ্বাসী নই। ভোটাররা যদি চায় পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে তাহলে অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন এগিয়ে নিতে সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও লাঙ্গল প্রতিকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নেতা নূরুল ইসলাম, জেলা জাপার সহ-সভাপতি ও উপজেলা জাপার আহ্বায়ক সরদার আব্দুল মজিদ, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সদর উপজেলার সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাপার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আলফাজ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *