শাহরিয়ার কবির সাতক্ষীরায় আসছেন ২৫ ডিসেম্বর
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পক্ষের অন্যতম ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির আগামী ২৫ ডিসেম্বর সাতক্ষীরা আসছেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের রাজনৈতিক শক্তির জয়লাভ বিষয়ে তিনি সাতক্ষীরার সুধিমহলের সাথে মতবিনিময় করবেন।
এচাড়া বিকাল সাড়ে ৩টায় পাটকেলঘাটাস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে (পাঁচ রাস্তার মোড়) অনুষ্ঠিতব্য সমাবেশ এবং আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মাঠকাটি গ্রামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply