ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার প্রার্থী রবির পক্ষে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 22:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর-২ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন। এর আগে বাবুলিয়া বাজারে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নজিরবিহীন। আর শেখ হাসিনার এই উন্নয়নকে ধরে রাখতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নৌকা মার্কার কোন বিকল্প নেই। তাই আসুন ৩০ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী আমাদের প্রিয় নেতা রবিভাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খেদমত করার সুযোগ করে দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কোহিনুর ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ওসমান গণি, মাহমুদুল পারভেজ, তাহমিদ সুজা, রুহুল কুদ্দুস সজিব প্রমুখ। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বাবুলিয়া বাজারে নৌকার লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *