ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 23:14

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু রাইহান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি কাজী কাউফিল অরা সজল। সহকারী প্রধান রমেশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস, সমাজসেবক উজ্জ্বল সরদার, কাজী শওকত ছোট প্রমুখ। ফল প্রকাশ শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইমান আলী, বিদ্যুৎসাহী সদস্য এড. হাবিব ফেরদাউস শিমুল, মিসেস ঝর্ণা আক্তার, অভিভাবক এড. আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আফরিন, মিম্মা সুলতানা, হারুন-অর-রশিদ প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *