ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ শিশু নাসিমকে অর্থ সহায়তা প্রদান করলো সাতক্ষীরা ব্লাড ব্যাংক

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 21:17

মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (পাটকেলঘাটা): আশাশুনির আনুলিয়ার মির্জাপুর গ্রামের রাশেদে হোসেনের দুই বছরের শিশু সন্তান বিরল রোগে আক্রান্ত নাসিমকে চিকিৎসা সহায়তা হাত বাড়িয়ে দিলো সাতক্ষীরা ব্লাড ব্যাংক।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের মাধ্যমে এ সহায়তা পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক অস্ট্রেলিয়া প্রবাসী কয়েকজন। এ সময় বিরল রোগে আক্রান্ত নাসিমের পিতার হাতে নগদ ৩৬ হাজার টাকা তুলে দেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলের সদস্য শামীম হোসেন।
নাসিমের পিতা রাশেদ জানান, জন্মগ্রহণের ৫-৬ মাস পর বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে তার ছেলে। সাতক্ষীরা, খুলনাতে ডাক্তার দেখিয়েও কোন সমাধান পাননি। তার চিকিৎসার জন্য ব্লাড ব্যাংকের মাধ্যমে যে টাকা পেয়েছি তা দিয়ে ছেলে চিকিৎসা করাতে পারবো। তিনি সাতক্ষীরা ব্লাড ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *