ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরে এমপি রবির পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নির্বাচনী প্রচারণা

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 22:13

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-২ (সদর) আসনের প্রার্থী জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন সাতক্ষীরা জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের সুলতানপুর বড় বাজার, নিউমার্কেট, সঙ্গীতা মোড়, পাকাপোল, থানারোড প্রভৃতি এলাকায় এ নির্বাচনী প্রচারণা হয়। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই প্রচারণার অংশ নেন।
এ সময় তারা নৌকা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান। এসময় তার সাথে ছিলেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, সাবেক উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রকি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শোভন, পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তন্ময় হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ছাত্রনেতা সালমান হোসাইন, মোহাম্মদ মুরাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *