ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লতা ইউনিয়নে নৌকা মার্কার গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 22:19

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আক্তারুজ্জামান বাবুর নৌকা মার্কার পক্ষে গণসংযোগ শেষে ১নং ওয়ার্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় লতা ইউনিয়ন ১নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক ভূধার বিশ্বাসের সভাপতিত্বে ইউপি সদস্য পুলকেশ রায়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, আ.লীগ নেতা বাবুলাল বিশ্বাস, অ্যাডভোকেট অসীম মন্ডল, ইউপি সদস্য আ.লীগ নেতা আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, বিশ্বজিৎ শীল, কালিপদ বিশ্বাস, অনিলকৃষ্ণ সরকার, শুষেন মন্ডল, মতলেব সানা, প্রাণকৃষ্ণ মন্ডল, দিলীপ রায়, প্রকাশ বৈদ্য, জগবন্ধু সরকার , কাকলী বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *