দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের বাড়িতে পুলিশের অভিযান: জেলা সংবাদপত্র পরিষদ ও জাসদের নিন্দা
ডেস্ক রিপোর্ট: দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর গ্রামের বাড়িতে হানা দিয়েঝে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার নকিপুরস্থ আশেক-ই-এলাহীর গ্রামের বাড়িতে মিথ্যা অযুহাতে হানা দেয় পুলিশ। বাড়িতে কাউকে না পেয়ে আশেক-ই-এলাহীর বৃদ্ধা মাতার সাথে দুর্ব্যবহার করেন তারা। অথচ অধ্যক্ষ আশেক-ই-এলাহী একাধারে দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য, জেলা জাসদের সহ-সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহবায়ক এবং সাতক্ষীরার ৪টি নির্বাচনী এলাকার ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতার বাড়িতে পুলিশি হয়রানির ঘটনায় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের বাড়িতে পুলিশী অভিযানের প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে জেলা সংবাদপত্র পরিষদ।
বিবৃতিদাতারা হলেন, জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূত সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেজুতি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ।
অপরদিকে, জাসদ নেতা আশেক-ই-এলাহীর বাড়িতে পুলিশী হয়রানির প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে জাসদ।
বিবৃতিদাতারা হলেন, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, জাসদ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনার রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক মোঃ সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, এস এম আব্দুল আলিম।

Leave a Reply