চাম্পাফুলে নৌকা প্রতীকের পথসভা
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের কালিবাড়ী দিঘীর মোড় সংলগ্ন থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে উজিরপুর বাজার চৌরাস্তায় নৌকা প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) আব্দুল লতিফ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান সেলিম।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে নৌকা মাকায় ভোট চান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, ইউপি সদস্য সাইলুজ্জামান খান সাইলু, ইউপি সদস্য আবু বক্কর গাইন, কালিগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য তারিকুল ইসলাম তারিক, চাম্পাফুল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিরুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক পবিত্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক সরকার, পরান কৃষ্ণ সরকার, সাংবাদিক মনিরুজ্জামান মনি প্রমুখ।

Leave a Reply