কলারোয়ায় মহিলা আ’লীগের বর্ধিত সভা
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে কলারোয়ায় মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের পশুহাট মোড়ে মহিলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
আরও বক্তব্য রাখেন মহিলা আ.লীগ নেত্রী পৌর কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মন, পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, ইউপি সদস্য রহিমা বেগম কাজল, নাসিমা খাতুন, মনোয়ারা বেগম, রহিমা খাতুন, রেহেনা বেগম প্রমুখ।
এসময় বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার জয়ের বিকল্প নেই। আর নৌকার পরাজয় মানে আমাদের পরাজয় এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পরাজয়। তাই বক্তারা নৌকা প্রতীককে জয়ী করে রক্তের বিনিমিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply