ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহলে হাদীছ যুবসংঘের পাটকেলঘাটা এলাকা কমিটি পুনর্গঠন

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 20:45

শুক্রবার বাদ আসর পাটকেলঘাটা বাজার আহলে হাদীছ জামে মসজিদে যুব ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবসংঘের অর্থ সম্পাদক মাসুদ রেজা খান, উপজেলা আন্দোলনের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, এলাকা আন্দোলনের সহ-সভাপতি ডা. আব্দুল খালেক ও উপজেলা যুবসংঘের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান।
এ সময় ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ পাটকেলঘাটা এলাকা কমিটি ঘোষণা করা হয়। এর সভাপতি-নাজমুন নাসাব, সহ-সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক-মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- নাইমূর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক ইসরাফিল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক- আমিনুর রহমান, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *