শ্যামনগরে মটরসাইকেল চাপায় শিশু নিহত
ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে মটরসাইকেল চাপায় নাঈম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুন্দরবন সিনেমা হলের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈম ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের লিটনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি মোটরসাইকেল নাঈমকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।

Leave a Reply