ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ৫দিন ধরে মাদ্রসা ছাত্র নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 20:43

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পাঁচ দিন ধরে সোহেল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় নিখোঁজের পিতা মতিয়ার মণিরামপুর থানায় গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজের পিতা জানান, সোহেল উপজেলার আমিনপুর হাফেজিয়া মাদ্রসায় পড়াশুনা করতো। কয়েকদিন আগে ছুটি নিয়ে সে বাড়িতে আসে। রোববার তাকে মাদ্রাসায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকাল ৮ টার দিকে একটু বাইরে থেকে ঘুরে আসার কথা বলে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে মাদ্রাসা, আত্মীয়-স্বজনে বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় সে সবুজ রঙের লুঙ্গি ও কালো রঙের জ্যাকেট পরে ছিল। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি (আনুমানিক)। কোন সহৃয় ভ্যক্তি তার সন্ধান পেলে ০১৯৫৬-১৪৮৩৬৪ মোবাইলফোন নম্বরে যোগাযোগ করার করা জন্য তার পিতা মতিয়ার অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *