ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা ও পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 22:11

পাটকেলঘাটা/তালা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাটকেলঘাটা ও তালায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পাটকেলঘাটায় উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আব্দুল হাই, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক শেখ শওকাত হোসেন, কোষাধ্যক্ষ আশরাফ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জাকির হোসেন, পাটকেলঘাটা নিউজ ক্লাবের মুজিবর রহমান, সাংবাদিক খায়রুল আলম সবুজ, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, নির্বাহী সদস্য আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান প্রমুখ।
সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার বলেন, আসন্ন নির্বাচনে সকলে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কেউ যদি কোনভাবে কারো পক্ষে বল প্রয়োগ বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি প্রদর্শন করে ভোট আদায় করে বা কোন প্রকার নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *