ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছাত্রলীগের নির্বাচনী সমন্বয় কমিটির বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 22:21

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে ছাত্রলীগের নির্বাচনী সমন্বয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাব মিলানয়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-৪ আসন ছাত্রলীগের নির্বাচনী সমন্বয়ক ফারুক হোসেন। ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক কমিটির সদস্য আনিম ইরতিজা শোভন, কাজী মারুফ হোসেন, আব্দুল্লাহ আল ছোটন, আবু হেনা প্রমুখ।
বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহন সরদার, কৃষ্ণনগর সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৌতলা সাধারণ সম্পাদক সেলিম হোসেন, রতনপুর সভাপতি সালাহউদ্দিন বাপ্পী, মথুরেশপুর সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণ, দক্ষিণ শ্রীপুর সভাপতি বাপী বিশ্বাস, কুশুলিয়া সভাপতি মীর আবু বক্কর, কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *