ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরি, ট্রাক্টর ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 20:36

নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী, ট্রাক্টর ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে শহরের নারকেলতলা, টাউন বাজার, আমতলাসহ বিভিন্ন এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরি, ট্রাক্টর ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কাদের (কাদু), সহ-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সড়ক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক আব্দুস সেলিম, সদস্য কবিরুল ইসলাম কবির, আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন বাবুল, শহীদুল বিশ্বাস, অফিস সহকারি আশরাফ হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *