ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে কলারোয়ার যুগিখালীতে মুস্তফা লুৎফুল্লাহ’র পথসভা

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 22:01

নৌকায় ভোট চেয়ে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের যুগিখালী বাজার ও বামনখালী বাজারসহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। পথসভায় যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান রবিউল হাসান, মেম্বর এম এ জলিলসহ আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় মুস্তফা লুৎফুল্ল¬াহ বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে তাদের বয়কট করতে হবে। নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচিত করতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক।
এ সময় তিনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকলকে নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *