ঢাকাWednesday , 19 December 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার গুটুদিয়ায় মতবিনিময়

admin
December 19, 2018 10:37 pm
Link Copied!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুলটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগ নেতা অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রী পুত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন বিশ্বজিৎ চন্দ্র চন্দ।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান মোড়ল, আ’লীগ নেতা কাজী নুরুল ইসলাম, সুকৃতি মন্ডল, কাজী আব্দুল মজিদ, সঞ্জয় দেবনাথ, নুরুল ইসলাম হালদার, শিলা রানী, তাপস জোয়ার্দার, মনজুরুল ইসলাম, অতনু ফৌজদার, দেলোয়ার হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন ১৯৭১ সালে রাজাকার আল বদর আল শামস এর উত্তরসূরী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এই বিজয়ের মাসে প্রতিহত করতে হবে। মানুষ গড়ার কারিগর ডুমুরিয়া ফুলতলার উন্নয়নের রুপকার নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হিন্দু, মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ আহবান জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।