ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 22:34

যশোর অফিস: যশোরের চৌগাছায় সুমাইয়া খাতুন (১৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে এবং চৌগাছার পুড়াপাড়া বাজারের আব্দুল আলিমের বাড়ির গৃহপরিচারিকা।
এলাকাবাসী জানান, সুমাইয়া পুড়াপাড়া গ্রামের আব্দুল আলিমের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। একপর্যায়ে পাশের বর্ণি গ্রামের কবির হোসেনের ছেলে সজীবের সঙ্গে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে গৃহকর্তা আব্দুল আলিম তাকে গালমন্দ ও মারধর করেন। বুধবার সকালে তার শোয়ার ঘরের বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে চৌগাছা থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র বলেন, বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশটি নামিয়ে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *