ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিলনগর হাইস্কুলে অফিস সহকারি পদে এক তরফা নিয়োগের পায়তারা!

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 20:32

সেলিম হোসেন, খলিলনগর: তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে এক তরফা নিয়োগের পায়তারা চলছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের উৎকোচের বিনিময়ে তার পছন্দের প্রার্থী নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থী সাতক্ষীরা জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
তালা উপজেলার খলিলনগর গ্রামের আপ্তাব উদ্দীন মোড়লের ছেলে চাকুরী প্রার্থী আব্দুল ওয়াদুদ মোড়ল তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তার পিতা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী একজন প্রগতিশীল লোক এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি তার পিতার দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত। সম্প্রতি উক্ত স্কুলের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষক বরাবর বিধি মোতাবেক আবেদন করেন। কিন্তু বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন, তাকে কৌশলে তা বাদ দিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের উৎকোচের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার চেষ্টা করছে এবং আগামী ২৬ ডিসেম্বর পাতানো পরীক্ষার পায়তারা করছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *