ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:37

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অনগ্রসর সম্প্রদায়ের শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফন্ডাজিয়ন ফেয়ার ওয়েলফেয়ার অনলাস, ইটালি এর অর্থায়নে, এসডিপি ডিএমসি-এর সহযোগিতায় ও দলিতের আয়োজনে শ্যামনগর বাদঘাটা গ্রামে পূজা মন্দির সংলগ্ন দলিত প্রি-স্কুল চত্বরে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে লক্ষ্মীপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, ইউপি সদস্যা দেলোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমাজাদ হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন দলিতের ব্যবস্থাপক জোসেফ সরকার। অনুষ্ঠানে শিশুদের অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *