ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 00:04

শ্যামনগর প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শ্যামনগরে বিজয় দিবস পালিত হয়েছে। (রোববার ১৬ ডিসেম্বর) দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর প্রত্যুসে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনের সূচনা ঘটে। সূর্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় শ্যামনগর নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানের নেতৃত্বে সকল কর্মকর্তাবৃন্দ ব্যানার ও ফেস্টুন সহ গোপালপুর শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পন করে শহীদের প্রদি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়েক্রমে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবীরের নেতৃত্বে সকল সদস্যগণ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সরকারি মহসীন ডিগ্রী কলেজ, আতরজান মহিলা কলেজ, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেন্দ্রীয় মাদ্রাসা, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্যামনগর মডেল কিন্ডার গার্টেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার স্ব-স্ব দলীয় ব্যানার সহ শহীদ মিনারে হাজির হয় এবং ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর নিকস্থ শহীদদের মাজারে যেয়ে শহীদদের আত্মার মাগফিরত কামনা দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শ্যামনগর কোর্ট মসজিদের ইমাম মুফতি মাওলানা আ. খালেক। সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান সাথে ছিলেন, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, ওসি আবুল কালাম। পতাকা উত্তোলনের পর উপস্থিতিদের উদ্দেশ্যে ভাষন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর পুলিশ প্রশাসন পর্যায়ক্রমে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা মার্চ পার্চ করে জাতীয় পতাকে সালাম জানায়। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা ডিসপ্লে উপস্থাপন করে। যোহরের নামাজ বাদ সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরত কামনায় দোয়া ও বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়। বেলা ২ টায় কাঙালি ভোজ, বিকাল ৪ টায় পুরষ্কার বিতরণ ও সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *