ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে কাজী নাবিলের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:25

যশোর অফিস: যশোর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে মঙ্গলবার দুপুরে যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গণসংযোগ করেছেন।
বৃষ্টি-কাদা উপেক্ষা করে বেলা ১২টা থেকে দুপুর দুটো পর্যন্ত শহরের মণিহার এলাকা, নড়াইল রোড, ফলপট্টি, কোল্ড স্টোরেজ মোড় প্রভৃতি স্থানে সাধারণ মানুষ, ব্যবসায়ী, হোটেল মালিক, শ্রমিক, কর্মচারী, ছোট দোকানি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলবিনিময়, লিফলেট বিতরণ এবং ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে ১৯৭১ সালে বিএলএফ যশোর অঞ্চলের প্রধান আলী হোসেন মনি, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, যুবলীগ নেতা আজহার হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, আনোয়ার হোসেন মুশতাক, ওয়াহিদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতারা যশোরসহ সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যশোর সদরে সৎ, যোগ্য, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব কাজী নাবিল আহমেদকে পুনর্বার বিপুল ভোটে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *