ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাবুলিয়ায় সেবা সংসদের উদ্যোগে বিজয় দিবস পালন

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 00:43

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বাজারে ‘সেবা সংসদ’ এর ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে রক্ত গ্রুপিং ক্যাম্প। সংগঠনের উদ্যোগে বাবুলিয়া বাজার কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রথমেই এলাকার ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের আহবায়ক কাওছার আলি, অধ্যাপক রজব আলী, ডা. ঈসরাঈল প্রমুখ। মরণোত্তর একজন মুক্তিযোদ্ধার সন্তানকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সদ্য চাকুরিতে যোগদানকৃতদের অভিভাবক এবং এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৩জন শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩জন হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীর অভিভাবককে ২০ হাজার চেক, স্বামী পরিত্যক্তা শিক্ষার্থী আসমাকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোহাম্মাদ আলী, মাও. আব্দুল মান্নান, সাংবাদিক মৃনাল, জাহিদ হোসেন, শিক্ষক রতন কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তা মহিবুল্লাহ বলেন, অর্থের অভাবে কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে, তার ব্যবস্থা করবে এই সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *