তালায় বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প
তালা প্রতিনিধি: তালায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর গ্রামে ডা. মিঠুন কুমার হালদারের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়।
এ বিষয়ে ডা. মিঠুন কুমার হালদার বলেন, গরীব-অসহায় মানুষের কথা বিবেচনা করে সেবা প্রদান করছি। তিনি সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।

Leave a Reply