তালায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টশন
সৌমেন মজুমদার, তালা: তালায় জাতীয় নির্বাচনের সময় নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে মানবাধিকার কর্মীদের পর্যাবেক্ষণ ও করণীয় বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সঞ্জীবন ট্রেনিং সেন্টারে রিব (আরআইবি) সংস্থার আয়োজনে ও নেটস্ বাংলাদেশ’র সহযোগিতায় এ ওরিয়েন্টশন হয়।
ওরিয়েন্টেশনে সাংবাদিক এম এ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেটস্ বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন। রিব (র্আআইবি) সংস্থার সহকারি সমন্বয়কারী অসীম দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার রায়হান, রিব উদ্যোক্তা শাফিউল ইসলাম মনি, নাছরিন সুলতানা, মার্ক সরকার, ডলি খাতুন প্রমুখ।

Leave a Reply