তালার জেএনএ মাদ্রাসায় বিজয় দিবস উদযাপিত
তালা প্রতিনিধি: তালার জেএনএ দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় ৪৭তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেএনএ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা কবীরুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব শেখ, বারিক মোল্ল্যা, আবু জাফর, মোড়ল রফিকুল ইসলাম, অমল কুমার সরদার, গাজী জাহিদুর রহমান, ওয়াহিদাজ্জামান লিটন, আব্দুল কুদ্দুস, শহীদুল ইসলাম, আবু জাফর, আব্দুল হামিদ, আফতাব উদ্দীন, আসাদুল ইসলাম প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি হয়।

Leave a Reply