কেঁড়াগাছিতে সাংবাদিক খালেকুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে সাংবাদিক খালেকুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর ছেলে কুয়েত প্রবাসী খাইরুল আলম কাজলের বাড়িতে গ্রামের মক্তবের বাচ্চাদের নিয়ে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে দোআ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার শফিকুর রহমান, কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার মিলন দত্ত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কেড়াগাছি প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর পরলোক গমন করেন সাংবাদিক খালেকুজ্জামান।

Leave a Reply