কলারোয়া খাদ্য গুদামে চাল ক্রয় উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ খাদ্য গুদামে চাল ক্রয় উদ্বোধন করেছেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজামান, খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন, গুদাম কর্মকর্তা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৫ টন চাল সংগ্রহ করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ জন মিলারের কাছ থেকে ৮২৬ টন চাল ক্রয়ের চুক্তি করা হয়েছে।

Leave a Reply