ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাব উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 21:41

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের ইতিবাচক পরিবর্তন করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাব উদ্বোধন করা হয়েছে। রোবাবর (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এমএম প্লাজার ৩য় তলায় ভর্তাবাড়ীর কনফারেন্স রুমে এ ক্লাবের উদ্বোধন করা হয়। এসময় অতিথিরা ফিতা কেটে এর উদ্বোধন করেন। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর এবং এনটিভির জেলা প্রতিনিধি সুভাস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, যমুনা টেলিভিশন সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহসান রাজিব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল মনির, শ্যামনগর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সম্পাদক কামরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সম্পাদক আমজাদ হোসেন মিঠু, এম এম প্লাজার স্বত্ত্বাধিকারী মুজিবুল হক, শ্যামনগর সদর ইউপি সদস্য দেলোয়ারা বেগম, সমাজসেবক জিএম আব্দুর রউফ, সমাজসেবক রুহুল আমিন খোকনসহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এবং শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা অনলাইন নিউজ ক্লাবে মারুফ হোসেন মিলনকে আহবায়ক, মুরশীদ আলমকে যুগ্ম আহবায়ক, শেখ ফারুক হোসেনকে সদস্য সচিব, ফারুক হোসেন, ফারদিন ইয়াসিনকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা নিউজ ক্লাবের সদস্য সচিব শেখ ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *