ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 21:08

(গতকালের পর) ২১ এপ্রিল ১৯৭১ : পাকসেনারা সাতক্ষীরা টাউন হাইস্কুলে (বর্তমানে সরকারি উচ্চ বিদ্যালয়) আশ্রিত শরণার্থীদের মধ্য থেকে অধিকাংশকে পার্শ্ববর্তী দিনেশ কর্মকারের বাড়িতে নিয়ে বেয়নেট দিয়ে খুচিয়ে হত্যা করে। একই দিনে শহরের কাটিয়া এলাকার অ্যাড. কাজী মসরুর আহমেদ ( ক্যাপ্টেন কাজী) এর দ্বিতল বাড়ির পূর্বাংশ ধ্বংস করে এবং তাকে ও তার শ্যালক শেখ মাসুদার রহমানকে গুলি করে হত্যা করে। পাকবাহিনী সুলতানপুর কুমোরপাড়ায় একই পরিবারের তিন ব্যক্তিকে হত্যা করে এবং শেখ মশির আহমেদের বাড়ি ধ্বংস করে এবং উক্ত বাড়ির সন্মুখে সাতক্ষীরা সিলভার জুবিলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের ও সাতক্ষীরা কোর্টের মোহরার পুণ্য শাহকে গুলি করে হত্যা করে (চলবে)। (সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *