ধলবাড়িয়ায় জগলুল হায়দারের নির্বাচনী সভা
রাজবুল হাসান রাজু, ধলবাড়িয়া (কালিগঞ্জ): একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুহনীস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। প্রধান অতিথির রাখেন জগলুল হায়দার।
তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন জনগণের সেবা করার জন্য। বাংলাদেশে রাজনৈতিক দল বলতে মাত্র দুইটি দল আছে, যার একটা হল স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ আর অন্যটা স্বাধীনতার বিপক্ষে যার নেতৃত্ব দিচ্ছে তা হলো বিএনপি।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সজল মুখার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছার জেবু, ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাসার, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমু।

Leave a Reply